দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা ২০৩১ অর্থবছর পর্যন্ত পাঁচ বছরের জন্য কৃষকদের নগদ সহায়তা কর্মসূচিতে ৩.১৬ ট্রিলিয়ন রুপি (প্রায় ৩৩.১৩ বিলিয়ন মার্কিন ডলার) বরাদ্দের অনুমোদন দিয়েছে। শুক্রবার ভারত সরকার এ তথ্য জানিয়েছে।
সরকারের মতে, গ্রামীণ জনগোষ্ঠীর আয় বৃদ্ধি, কৃষিখাতে বিনিয়োগে উৎসাহ প্রদান এবং কৃষকদের নগদ অর্থের সংকট কমানোর পাশাপাশি অনানুষ্ঠানিক ঋণের ওপর নির্ভরশীলতা হ্রাস করাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য।
নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে `প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (পিএম-কিসান)' কর্মসূচির মেয়াদ ২০২৭ অর্থবছরের পর আরও পাঁচ বছর বাড়িয়ে ২০৩১ অর্থবছর পর্যন্ত করার অনুমোদন দেওয়া হয়।
এই কর্মসূচির আওতায় যোগ্য ভূমির মালিক কৃষক পরিবারগুলো বছরে ৬ হাজার রুপি করে আর্থিক সহায়তা পেয়ে থাকে। এই অর্থ তিনটি সমান কিস্তিতে সরাসরি কৃষকদের ব্যাংক হিসাবে জমা করা হয়।
২০১৯ সালে চালু হওয়া পিএম-কিসান কর্মসূচির মাধ্যমে এ পর্যন্ত ২৩টি কিস্তিতে মোট ৪.৪৭ ট্রিলিয়ন রুপিরও বেশি বিতরণ করা হয়েছে বলে সরকারের বিবৃতিতে জানানো হয়েছে। সর্বশেষ কিস্তিতে ৯ কোটি ৪৯ লাখেরও বেশি কৃষক উপকৃত হয়েছেন এবং এতে মোট ১৮৯.৮৪ বিলিয়ন রুপি বিতরণ করা হয়েছে।
সরকার আরও জানিয়েছে, এ কর্মসূচির আওতায় নারী কৃষকেরা এখন পর্যন্ত ১.০৬ ট্রিলিয়ন রুপির বেশি আর্থিক সহায়তা পেয়েছেন। মোট উপকারভোগীর প্রায় এক-চতুর্থাংশই নারী কৃষক।
সূত্র: রয়টার্স
এমএস/